ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

রাজধানীতে ‘নীরব এলাকা’ ঘোষণা: হর্ন বাজালেই জরিমানা ও কারাদণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
রাজধানীতে ‘নীরব এলাকা’ ঘোষণা: হর্ন বাজালেই জরিমানা ও কারাদণ্ড ছবি: সংগৃহীত

রাজধানীর শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম অমান্য করলে অপরাধীকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই নতুন বিধিনিষেধের কথা জানানো হয়।

 

​নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশের এলাকায় হর্ন বাজানোর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে ডিএমপির ট্রাফিক বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর আলোকে সচিবালয় এলাকাকে একটি আদর্শ ‘নীরব জোন’ হিসেবে প্রতিষ্ঠা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সকল সরকারি ও বেসরকারি গাড়িচালকদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। (সূত্র: ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তি)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।