ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল ইমরান খান: তথ্যমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৫:০৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৫:০৬:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল ইমরান খান: তথ্যমন্ত্রী ছবি সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, বিশেষ করে চোখের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করতেই তাকে কারাগার থেকে নেওয়া হয় এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
 

বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী জানান, গত ২৪ জানুয়ারি রাতে কড়া নিরাপত্তায় ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ২০ মিনিট ধরে তার চোখের বিস্তারিত পরীক্ষা করা হয়।
 

তারার বলেন, এর আগে কারাগারেই চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানের প্রাথমিক পরীক্ষা করেন। সে সময় চিকিৎসকরা একটি সংক্ষিপ্ত চিকিৎসা প্রক্রিয়ার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেই সুপারিশ অনুযায়ী এবং ইমরান খানের লিখিত সম্মতি নেওয়ার পরই তাকে পিমসে স্থানান্তর করা হয়।
 

চিকিৎসা শেষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয় বলে জানান তথ্যমন্ত্রী। তিনি দাবি করেন, পুরো চিকিৎসা প্রক্রিয়া চলাকালীন ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং তিনি স্থিতিশীল রয়েছেন। জেলবিধি অনুযায়ী অন্যান্য বন্দির মতো তাকেও নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
 

তবে এ বিষয়ে ভিন্ন দাবি করেছে ইমরান খানের দল পিটিআই। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে থাকা তথ্যে জানা গেছে, ইমরান খানের ডান চোখে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (CRVO)’ শনাক্ত হয়েছে, যা সঠিক চিকিৎসা না হলে দৃষ্টিশক্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
 

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে জাতীয় নিরাপত্তার অজুহাতে ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। এর মধ্যেই সম্প্রতি পিটিআইয়ের সংসদ সদস্যরা তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে নতুন করে আবেদন করেছেন। একই সঙ্গে ইমরান খানের মেডিকেল রিপোর্ট প্রকাশের দাবিও জানিয়েছেন তার বোন নওরীন নিয়াজি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।