ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৩:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার ছবি সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে আওয়ামী লীগের তিন নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

গ্রেফতার হওয়া তিন নেতা হলেন—চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক শেখ আবুল খায়ের (৫৮), প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা (৫৪), এবং আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মোল্যা (৫০)।
 

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, “তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আইন অনুযায়ী শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।”
 

পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে গ্রেফতার তিন নেতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, তারা সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন।
 

ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক মহলে এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।