ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত: ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদোন্নতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১২:৩০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১২:৩০:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত: ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদোন্নতি ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্ট সারাদেশের ৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে।
 
এই সিদ্ধান্তটি মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় নেওয়া হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সভার সভাপতিত্ব করেন। সভা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ২০টির বেশি অ্যাজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
 
সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় জেলা জজ কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা ফেরানো হবে কি না। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব জিএ কমিটিকে (জ্যুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি) দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।