ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

অবশেষে টেস্ট অধিনায়কত্বও ছাড়লেন নাজমুল হোসেন শান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ১২:২৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ১২:২৮:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
অবশেষে টেস্ট অধিনায়কত্বও ছাড়লেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত

দ্বিতীয় টেস্টে হারের পর গুঞ্জনটাই সত্যি হলো— টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেই এই ঘোষণা দেন বাংলাদেশ দলের বাঁহাতি ব্যাটার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সব ফরম্যাটে নেতৃত্ব পেয়েছিলেন শান্ত। কিন্তু এক বছর না যেতেই তিন ফরম্যাটের অধিনায়কত্ব ধরে রাখা সম্ভব হলো না তার জন্য। প্রথমে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান, এরপর চলমান শ্রীলঙ্কা সিরিজের আগে ওয়ানডের নেতৃত্ব হারান মেহেদী হাসান মিরাজের কাছে। এবার টেস্টের দায়িত্ব থেকেও সরে দাঁড়ালেন তিনি।

শান্তর অধীনে বাংলাদেশ খেলেছে ১৪টি টেস্ট ম্যাচ, যার মধ্যে জিতেছে ৪টি— পাকিস্তান (২), নিউজিল্যান্ড (১), ও জিম্বাবুয়ে (১)। ওয়ানডেতে ১৩ ম্যাচে জিতেছে ৪টি।

অধিনায়ক হিসেবে তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। টেস্টে ক্যারিয়ার গড় যেখানে ৩২, অধিনায়ক হিসেবে তা বেড়ে দাঁড়ায় ৩৬-এ। তার ৭টি সেঞ্চুরির মধ্যে ৩টি এসেছে অধিনায়ক থাকা অবস্থায়।

ওয়ানডেতে আরও উজ্জ্বল ছিলেন তিনি। তার ক্যারিয়ার গড় ৩৪ হলেও অধিনায়ক হিসেবে তা বেড়ে দাঁড়ায় ৫১-এ। এই সময়েই আসে তার ক্যারিয়ার সেরা অপরাজিত ১২২ রানের ইনিংস। স্ট্রাইক রেটেও ছিল উন্নতি।

তবে টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের সময় শান্তর পারফরম্যান্স ছিল হতাশাজনক। কমেছে ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট, যার কারণে আগেই ছাড়তে হয়েছিল এই ফরম্যাটের নেতৃত্ব।

বর্তমানে টেস্ট দলের নতুন অধিনায়ক কে হবেন, সে বিষয়ে এখনো বিসিবির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।