ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

পাকিস্তানে সোয়াত নদীতে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ বহু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ১২:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ১২:২৪:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
পাকিস্তানে সোয়াত নদীতে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ বহু ছবি: সংগৃহীত

পাকিস্তানের সোয়াত নদীতে আকস্মিক বন্যায় ভেসে গিয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভুক্তভোগীরা দুটি পরিবারের সদস্য এবং শিয়ালকোট ও মারদান থেকে সোয়াতে ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ডাস্কার একটি বড় পরিবার নদীর পাশে অবস্থান করছিল। হঠাৎ পানির উচ্চতা বেড়ে গেলে তারা পানির স্রোতে ভেসে যান। ঘটনাস্থলেই প্রাণ হারান পরিবারপ্রধান আব্দুর রহমান, তার পুত্রবধূ, সন্তান, নাতি-নাতনিসহ মোট ১০ জন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর তীরে অবস্থানরত অন্তত ১৯ জন পর্যটক পানির তোড়ে ভেসে যান, যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, টানা ভারি বর্ষণের কারণে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে সেনাবাহিনী, রেসকিউ ১১২২-এর সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

সোয়াতের মাম ধেরাই ও ঘালিগাইসহ আশপাশের এলাকা থেকে আরও অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো নিখোঁজ ১৮ জনের খোঁজে অভিযান চলছে।

ঘটনার পর শোকাহত গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।