ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নারায়ণগঞ্জে মাদকাসক্ত বাবার তালাবদ্ধ ঘর থেকে চার বছরের শিশু উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৯:০৯:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
নারায়ণগঞ্জে মাদকাসক্ত বাবার তালাবদ্ধ ঘর থেকে চার বছরের শিশু উদ্ধার সংগৃহীত ছবি
 

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদকাসক্ত বাবার তালাবদ্ধ ঘর থেকে চার বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন খাবার বঞ্চনা ও শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হওয়ায় শিশুটি মারাত্মক রুগ্ন হয়ে পড়েছে। শনিবার রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লার কাশিপুর শান্তিনগর এলাকার সোহেলের বাসা থেকে শিশুপুত্র হোসাইনকে উদ্ধার করা হয়।
 

এলাকাবাসী জানায়, সোহেল মাদকাসক্ত হওয়ায় স্ত্রী তাকে তালাক দিয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। তবে কয়েক মাস আগে সোহেল প্রভাব খাটিয়ে ছেলেকে নিজের কাছে নিয়ে আসেন। এরপর থেকে শিশুকে প্রায়ই তালাবদ্ধ ঘরে রেখে বাইরে চলে যেতেন তিনি। ক্ষুধার্ত শিশুটি খাবার না পেয়ে কান্নাকাটি করলেও সোহেল কদাচিৎ জুস বা চিপস দিতেন, বেশিরভাগ সময় মারধর করতেন। প্রতিবাদ করলে স্থানীয়দেরও আক্রমণ করতেন বলে অভিযোগ রয়েছে।
 

স্থানীয়রা শিশুর দুর্দশা দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। তবে সোহেল পালিয়ে যান এবং শিশুর মাকেও খুঁজে পাওয়া যায়নি। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশুর শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক।
 

রোববার আদালতের নির্দেশে শিশুটিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। শিশু সুরক্ষা সমাজকর্মী মোসাম্মৎ তাছলিমা আক্তার জানান, হোসাইনকে সরকারি ছোট মনি নিবাসে রাখা হবে এবং চিকিৎসার মাধ্যমে তার স্বাস্থ্য ও মানসিক সেবা নিশ্চিত করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।