ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ফিলিস্তিন সংকট ও নেতানিয়াহুর যুক্তি: “সমালোচনার পেছনে সত্য আছে এক ভিন্ন চিত্র”

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৩:৪৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৩:৪৯:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ফিলিস্তিন সংকট ও নেতানিয়াহুর যুক্তি: “সমালোচনার পেছনে সত্য আছে এক ভিন্ন চিত্র”

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনার সময় যুক্তরাজ্যসহ একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অধিবেশনে মূলত যুদ্ধবিরতির আহ্বান এবং ইসরায়েল নীতির কঠোর সমালোচনা গুরুত্ব পেয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে পাল্টা অবস্থান তুলে ধরে বলেছেন, এসব সমালোচনা ‘‘খালি ভান’’ ছাড়া আর কিছু নয়।
 

নেতানিয়াহু জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, ইসরায়েল কেবল নিজের জন্য নয়, গোটা বিশ্বে সন্ত্রাসবাদ ঠেকাতে লড়াই করছে। তার ভাষায়, ‘‘আপনারা মনের গভীরে জানেন, ইসরায়েল আসলে আপনাদেরই লড়াই লড়ছে।’’ তিনি আরও জানান, অনেক রাষ্ট্রনেতা প্রকাশ্যে সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে ইসরায়েলকে প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।
 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি ছিল, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার তথ্য বহু দেশকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করেছে। অনেক রাজধানীতে বড় ধরনের হামলা ঠেকানো সম্ভব হয়েছে এবং অসংখ্য প্রাণ বাঁচানো গেছে। যদিও নেতানিয়াহুর এসব বক্তব্য আন্তর্জাতিক মহলে ভিন্নমত ও বিতর্ক উসকে দিয়েছে।
 

তবে এবারের অধিবেশন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ দীর্ঘদিন পর একযোগে পশ্চিমা বিশ্বের একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন ধাপ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।