ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশি ডা. বাবর আলী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১১:০৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১১:০৫:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশি ডা. বাবর আলী বাবর আলীর পাশপাশি এদিন ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। সংগৃহীত ছবি
 

বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী নতুন এক ইতিহাস গড়লেন। তিনি পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট বা ৮,১৬৩ মিটার) শৃঙ্গ জয় করেছেন অতিরিক্ত অক্সিজেন ছাড়াই। এটাই প্রথমবার কোনো বাংলাদেশি পর্বতারোহীর এমন কৃতিত্ব।
 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে বাবর মানাসলুর শীর্ষে পৌঁছান। তার সঙ্গী ছিলেন দীর্ঘদিনের পর্বতারোহণ সাথী বীরে তামাং। অক্সিজেন ছাড়া শৃঙ্গ জয়কে পর্বতারোহণের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি ধরা হয়। বাবরের এ অর্জন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
 

একই দিনে মানাসলু জয় করেন আরেক বাংলাদেশি অভিযাত্রী তানভীর আহমেদ। এর একদিন আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে চূড়ায় পৌঁছান আরেক পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ফলে টানা তিন দিনে তিন বাংলাদেশি এই প্রাণঘাতী পর্বত জয় করলেন।
 

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর তিন অভিযাত্রী বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করে ক্যাম্প ২-এ পৌঁছান। অভিযানের আগে কয়েকদিন ধরে তারা বেসক্যাম্প থেকে বিভিন্ন ক্যাম্পে ওঠানামার মাধ্যমে শরীরকে উচ্চতা ও তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ান।
 

মানাসলু পশ্চিম-মধ্য নেপালে অবস্থিত হিমালয়ের মানসিরি হিমালের অংশ। এটি উচ্চতায় বিশ্বের অষ্টম হলেও সবচেয়ে প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে চতুর্থ।
 

উল্লেখ্য, ডা. বাবর আলী ২০২৪ সালের ১৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট জয় করে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে সেখানে দেশের পতাকা উত্তোলন করেছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।