ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

পাকিস্তানে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ইসলামাবাদ-পেশোয়ারসহ বিভিন্ন এলাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
পাকিস্তানে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ইসলামাবাদ-পেশোয়ারসহ বিভিন্ন এলাকা সংগৃহীত ছবি

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পাকিস্তানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার ও সোয়াতসহ খাইবার পাখতুনখোয়ার (কেপি) বিভিন্ন জেলায় আতঙ্ক সৃষ্টি করে।
 

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ এবং এর উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ভূমিকম্পটি ভূমির প্রায় ১৯৫ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।
 

প্রত্যক্ষদর্শীদের মতে, পেশোয়ার, সোয়াত, চারসদ্দা ও বুনের জেলাগুলোতে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। লোয়ার দির, মারদান ও খাইবার জেলার ল্যান্ডিকোটাল এলাকায়ও তীব্র কম্পন টের পাওয়া যায়। মূল ভূমিকম্পের পর খাইবার জেলায় কয়েক দফা আফটারশক রেকর্ড করা হয়েছে।
 

রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির অফিসপাড়া ও আবাসিক এলাকাতেও মানুষ আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। সোয়াত, চিত্রাল ও পার্বত্য অঞ্চলে আফটারশক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
 

ভূকম্পবিদরা মনে করিয়ে দিয়েছেন, হিন্দুকুশ পর্বতমালা ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় ভবিষ্যতেও এমন ঝুঁকি বিদ্যমান থাকতে পারে।
 

Source: সামাটিভি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।