ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১১:১০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১১:১০:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি অকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দিতে ডব্লিউটিওর প্রতি আহ্বান জানান।
 

প্রধান উপদেষ্টা আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এমন ফলাফল নিশ্চিত করার ওপর জোর দেন, যাতে এলডিসি থেকে উত্তরণশীল দেশগুলো উন্নত বাজারে শুল্কছাড় প্রত্যাহারের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। ডব্লিউটিও মহাপরিচালক এ সময় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন। জানা গেছে, বাংলাদেশ ২০২৬ সালের শেষ ভাগে এলডিসি মর্যাদা থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে।
 

বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত ডব্লিউটিও সংস্কার ও বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ড. অকোনজো-ইওয়ালা বলেন, ক্রমবর্ধমান সুরক্ষা নীতি ও বিশ্বায়ন থেকে সরে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও বৈশ্বিক বাণিজ্য এখনো স্থিতিশীল এবং বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য ডব্লিউটিওর নিয়মে পরিচালিত হচ্ছে। তিনি ডব্লিউটিওর সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা কামনা করেন।
 

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বৈশ্বিক বাণিজ্যের দ্রুত পরিবর্তিত প্রেক্ষাপটে ডব্লিউটিওকে কার্যকর নেতৃত্ব দিতে হলে সংগঠনটিকে অভিযোজিত হতে হবে। তিনি জানান, বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে কণ্ঠ তুলতে প্রস্তুত। বৈঠকে প্রধান উপদেষ্টার জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।