ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে অন্য আরব দেশগুলোও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:৩১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:৩১:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে অন্য আরব দেশগুলোও ছবি: সংগৃহীত

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত যুগান্তকারী পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে ভবিষ্যতে অন্যান্য আরব দেশের যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজের এক অনুষ্ঠানে বলেন, চুক্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অন্য আরব দেশগুলো এতে অন্তর্ভুক্ত হতে চাইলে তা বাধাগ্রস্ত না হয়।
 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের আল–ইয়ামামাহ প্রাসাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কৌশলগত এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় এক দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন অপর দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। খাজা আসিফ জানান, চুক্তিতে কোনো ধারা নেই যা অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত রাখবে বা পাকিস্তানকে অন্য কারও সঙ্গে একই ধরনের চুক্তি করতে বাধা দেবে।
 

তিনি বলেন, তিনি সবসময় ন্যাটোর মতো একটি যৌথ প্রতিরক্ষা কাঠামোর আহ্বান জানিয়ে আসছেন। গত কয়েক দশকের আঞ্চলিক অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে আসিফ বলেন, মুসলিম জনগোষ্ঠীর তাদের অঞ্চল ও জাতিকে একসঙ্গে রক্ষার অধিকার রয়েছে।
 

চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সম্পদ অন্য কেউ ব্যবহার করতে পারবে কিনা—এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, পাকিস্তানের যে সক্ষমতা রয়েছে তা চুক্তির আওতায় থাকবে, তবে দেশটি সবসময় দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে পরিচিত এবং এখনো কেউ তা চ্যালেঞ্জ করেনি। তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো আক্রমণাত্মক চুক্তি নয় বরং ন্যাটোর মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।