ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ইসরাইলের অপরাধে বিশ্বজুড়ে শাস্তির আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ১১:১২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ১১:১৮:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ইসরাইলের অপরাধে বিশ্বজুড়ে শাস্তির আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর ছবি সংগৃহীত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে ইসরাইলি আগ্রাসন ও অপরাধের দায়ে দেশটিকে আন্তর্জাতিকভাবে জবাবদিহির আওতায় আনতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। রোববার (১৪ সেপ্টেম্বর) দোহায় আয়োজিত আরব-ইসলামি সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

সম্প্রতি আকাশসীমা লঙ্ঘন করে দোহায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার পর আরব ও মুসলিম বিশ্ব কাতারের পাশে অবস্থান নিয়েছে। সমর্থনের অংশ হিসেবে দোহায় শুরু হওয়া এই শীর্ষ সম্মেলনে আরব রাষ্ট্রগুলো ইসরাইলি হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে কাতারের সার্বভৌমত্ব রক্ষায় নেয়া আইনগত পদক্ষেপে সমর্থন জানিয়েছে।


সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈত নীতি পরিত্যাগ করতে হবে এবং ইসরাইলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান অপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি করতে হবে। তাঁর ভাষায়, ফিলিস্তিনি জনগণের ওপর যে নির্যাতন চলছে, তা গণহত্যা যুদ্ধ ছাড়া আর কিছু নয় এবং জোরপূর্বক স্থানচ্যুত করার এসব প্রচেষ্টা কখনোই সফল হবে না।

এ ঘটনাকে কেন্দ্র করে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠছে, যদিও এটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইসরাইলের সম্পর্কের ওপর নতুন টানাপোড়েন তৈরি করেছে। ২০২০ সালে আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।

প্রধানমন্ত্রী আল-থানি অভিযোগ করেন, ইসরাইল সরকার একের পর এক শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান করে ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে, যা শুধু ফিলিস্তিন নয়, পুরো অঞ্চলের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

গত সপ্তাহে দোহায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরাইলি হামলায় অন্তত পাঁচ সদস্য নিহত হলেও শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন। এরই প্রেক্ষিতে কাতারের প্রতি সংহতি জানাতে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।