ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দুর্নীতির মামলা বন্ধে টিউলিপের দাবি ‘হাস্যকর’: দুদক চেয়ারম্যান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:১৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৫:২১:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
দুর্নীতির মামলা বন্ধে টিউলিপের দাবি ‘হাস্যকর’: দুদক চেয়ারম্যান
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুর্নীতির মামলা বন্ধের দাবি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।
 
মঙ্গলবার (২৪ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির মামলা ব্রিটেনের রাজনীতি ভেঙে দেবে—এমন দাবি উল্টোভাবে ব্রিটেনকেই খাটো করা।”
 
চেয়ারম্যান জানান, টিউলিপ আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। দুর্নীতির অভিযোগে তলবসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 
তিনি আরও বলেন, “টিউলিপ তদন্তে সহযোগিতা না করে আইনজীবীর মাধ্যমে মামলা বন্ধের চিঠি দিয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
 
চিঠিতে টিউলিপ অভিযোগ করেছেন, মিথ্যা মামলার মাধ্যমে তাকে ব্রিটেনের রাজনীতিতে বিতর্কিত করার চেষ্টা করছে দুদক।
 
এ বিষয়ে চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, “একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার বিরুদ্ধে প্রমাণ-আধারেই মামলা করা হয়েছে। তাকে দেশে ফিরে আদালতে আইনি মোকাবিলা করতে হবে।”
 
তিনি আরও জানান, টিউলিপসহ মামলার বিদেশে পলাতক আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।