ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, তিন দশক পর প্রথম দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সফর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১০:৫৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১০:৫৯:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, তিন দশক পর প্রথম দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সফর

আগামীকাল শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিন দিনের এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, গত ৩০ বছরে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর না হওয়ায় এটিই হবে প্রথম উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় পদক্ষেপ। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করাই সফরের মূল লক্ষ্য।
 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন ইসহাক দার। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম। এ সফরে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, বাণিজ্যবিষয়ক যৌথ কর্মপরিষদ গঠন, সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ গবেষণা কার্যক্রম। পাশাপাশি, কৃষি, প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা ও যোগাযোগ খাতেও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।
 

সফরে আঞ্চলিক সংগঠন সার্কসহ নানা আন্তর্জাতিক ইস্যু গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্র জানায়। তবে পর্যবেক্ষকদের মতে, বর্তমান সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো এর ভূরাজনৈতিক প্রেক্ষাপট। বিগত শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক কার্যত সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে ক্ষমতায় আসা ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণের, যেখানে আর একতরফাভাবে দিল্লির প্রভাব নির্ধারক হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে ইসহাক দারের ঢাকা সফর দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক সমীকরণের প্রতি ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।