ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সুপারশপে পলিথিন বন্ধ হলেও বাড়ছে ক্ষতিকারক পলিপ্রপিলিন ব্যাগের ব্যবহার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১১:১২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১১:১২:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
সুপারশপে পলিথিন বন্ধ হলেও বাড়ছে ক্ষতিকারক পলিপ্রপিলিন ব্যাগের ব্যবহার ছবিঃ সংগৃহীত

সুপারশপে পলিথিনের ব্যবহার বন্ধ হলেও বাড়ছে ক্ষতিকারক ও নিষিদ্ধ পলিপ্রপিলিনের তৈরি টিস্যু ব্যাগের ব্যবহার। সরকারের নিয়মিত অভিযান ও জরিমানার পরও এ প্রবণতা কমছে না। পরিবেশবিদ ও ব্যবহারকারীদের মতে, দীর্ঘ সময়েও বাজারে সহজলভ্য বিকল্প তৈরি না হওয়ায় এ সমস্যার কার্যকর সমাধান আসছে না।
 

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা দেন, ২৩ বছর আগে নেয়া পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সেই অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো ও প্রয়োজনে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
 

প্লাস্টিক শিল্পের সংগঠন বিপিজিএমইএ মনে করে, শুধু পলিথিন বন্ধ করে সমস্যার সমাধান সম্ভব নয়; বরং উন্নত বিশ্বের মতো বর্জ্য ব্যবস্থাপনায় জোর দিতে হবে। সংগঠনের সভাপতি শামীম আহমেদ বলেন, “সমস্যা পলিথিনের নয়, সমস্যা বর্জ্য ব্যবস্থাপনার। এই খাত উন্নত না হলে সমস্যার সমাধান আসবে না।”
 

বিশেষজ্ঞরা মনে করেন, পলিথিনের মতো ক্ষতিকর উপাদান নিষিদ্ধ করার আগে প্রয়োজন ছিল বিস্তারিত গবেষণা এবং বিকল্প পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা। তারা মনে করেন, পরিবেশ সুরক্ষায় সরকারকেই বাজারে কার্যকর ও সহজে পাওয়া যায় এমন বিকল্পের ব্যবস্থা করতে হবে।
 

সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত ৫ শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময়ে ৭১ লাখ টাকা জরিমানা এবং ১৬টি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে। যদিও এই পদক্ষেপে সুপারশপে পলিথিনের ব্যবহার প্রায় বন্ধ হয়েছে, তবুও নিষিদ্ধ পলিপ্রপিলিন টিস্যু ব্যাগের ব্যবহার এখনও অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।