ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কুয়েতে ৫০ হাজারের বেশি নাগরিকত্ব বাতিল, অবৈধ প্রাপ্তদের বিরুদ্ধে কঠোর অভিযান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৯:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৯:২৪:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
কুয়েতে ৫০ হাজারের বেশি নাগরিকত্ব বাতিল, অবৈধ প্রাপ্তদের বিরুদ্ধে কঠোর অভিযান ছবিঃ সংগৃহীত

কুয়েতে অবৈধভাবে প্রাপ্ত নাগরিকত্বের বিরুদ্ধে চলমান অভিযানে প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ জানিয়েছেন, বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারণার ঘটনা শনাক্ত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলমান এই তদন্তে শুধু সাধারণ নাগরিক নন, সাবেক ও বর্তমান সাংসদ এবং মন্ত্রীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল থেকে পাওয়া সূত্রমতে, অভিযানটি মূলত সেই বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, যারা প্রতারণার মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব পেয়েছেন। এক বছরেরও বেশি সময় ধরে সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি এসব মামলা পর্যালোচনা করে কারা বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তা নির্ধারণ করছে। ইতিমধ্যে যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে, তাদের অনেকের নাম প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, শিগগিরই নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে।
 

কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না; কুয়েতি নাগরিক হতে হলে পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। প্রায় ৫০ লাখ জনসংখ্যার এই দেশের অধিকাংশই বিদেশি নাগরিক। সরকার জানিয়েছে, প্রতারণা রোধের পাশাপাশি রাষ্ট্রীয় স্বার্থে কিছু ক্ষেত্রেও নাগরিকত্ব বাতিল করা হয়েছে। কুয়েতে বাবার নাগরিকত্ব সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তির নিয়ম রয়েছে, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোনীত কমিটি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিদেশিদেরও নাগরিকত্ব দিতে পারে।
 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক দশক আগে দেশটির উন্নয়নে অবদান রাখা বহু বিদেশি কুয়েতি নাগরিকত্ব পেয়েছিলেন। তবে নাগরিকত্বের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলমান। এর মধ্যে অন্যতম ইস্যু হলো প্রায় ১ লাখ ২০ হাজার রাষ্ট্রহীন মানুষ ‘বেদুইন’—যাদের সমস্যার সমাধান রাজনৈতিক ও আইনগত জটিলতায় বছরের পর বছর আটকে আছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।