ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৮:০২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৮:০২:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হবে।
 

তিনি বলেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে, যা সহিংসতার চক্র ভাঙা এবং গাজায় চলমান সংঘাত, দুর্ভোগ ও অনাহার বন্ধে সবচেয়ে বড় আশা। প্রধানমন্ত্রীর মতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কিছু অঙ্গীকার পাওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে— ভবিষ্যতের কোনো ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের সম্পৃক্ততা না থাকা।
 

অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ বিশ্ব কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আন্তর্জাতিক মহল মনে করছে, বিশেষত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সম্ভাবনা বাড়াতে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।