ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নিউ মার্কেটে গোপন অভিযান: সেনাবাহিনীর হাতে ১১০০ ধারালো অস্ত্র জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:২২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:২২:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
নিউ মার্কেটে গোপন অভিযান: সেনাবাহিনীর হাতে ১১০০ ধারালো অস্ত্র জব্দ সংগৃহীত ছবি

রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযানে প্রায় ১১০০টি ধারালো অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে সামুরাই ছুরি, চাপাতি ও অনুরূপ সরঞ্জাম রয়েছে, যা মূলত কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কাছে সরবরাহ করা হতো।
 

শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টানা দুই দিন অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের অস্ত্র ব্যবহার করে একাধিক হত্যাকাণ্ড, হামলা, চাঁদাবাজি ও ছিনতাই সংঘটিত হয়েছে।
 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—কিছু ব্যবসায়ী এই অস্ত্রগুলো ভাড়া বা বিক্রি করতেন অপরাধীদের কাছে। এ বিষয়ে ব্যবসায়ীদের কোনো চক্রের সঙ্গে যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
 

সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে—বর্তমান পরিস্থিতিতে সামুরাই ছুরি বা অনুরূপ ধারালো অস্ত্র বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি, সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে অবৈধ অস্ত্রের বেচাকেনা বা মজুতের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য। লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জোর দিয়ে বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।