ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কুষ্টিয়ায় ব্র্যাক কর্মীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, চুরি হয়েছে আইপিএস ব্যাটারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১২:২৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১২:২৯:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
কুষ্টিয়ায় ব্র্যাক কর্মীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, চুরি হয়েছে আইপিএস ব্যাটারি ছবি সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীর ব্র্যাক শাখা ও এরিয়া কার্যালয়ের আবাসিক অংশ থেকে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. আব্দুর রহমান (৩০)। তিনি ব্র্যাকের কুরিয়ার ও নৈশপ্রহরী হিসেবে কর্মরত। ছুটির দিনে অফিস বন্ধ থাকায় প্রাথমিকভাবে তার বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।
 

ব্র্যাকের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, শুক্রবার গভীর রাতে অজ্ঞাত তিনজন ব্যক্তি আবাসিক এলাকায় প্রবেশ করে তাকে বেঁধে রাখে, মারধর ও কোনো ধরনের স্প্রে প্রয়োগ করে অচেতন করে এবং আইপিএসের ব্যাটারি চুরি করে নিয়ে যায়। কার্যালয়ে গিয়ে দেখা যায়, বারান্দায় পড়ে আছে প্লাস্টিকের দড়ি, আর আইপিএসের ব্যাটারি নেই।
 

এক সহকর্মী জানান, সকালে এসে অফিসের ভেতর থেকে তালা লাগানো দেখতে পান এবং আব্দুর রহমানের ফোন বন্ধ পান। পরে ব্যবস্থাপককে খবর দিয়ে সবাই মিলে ভেতরে প্রবেশ করলে বারান্দায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। ঘটনার সময় তিনি কথা বলতে না পারলেও ইশারায় জানান, রাতের বেলায় তিনজন অপরিচিত ব্যক্তি তাকে আক্রমণ করেছিল।
 

এ ঘটনায় এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, যদিও ঘটনাস্থল থানার মাত্র ৮০০ মিটার দূরে। ব্র্যাক কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।