ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৪৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৪৩:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন ছবি সংগৃহীত

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া প্রেস ক্লাবের আয়োজনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক তেতুলতলায় তেঁতুলিয়া–পঞ্চগড় সড়কে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
 

কর্মসূচিতে তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলীসহ স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, অনিয়ম ও মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় তুহিনকে প্রকাশ্যে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে, যা সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে চরম নিরাপত্তাহীনতার প্রমাণ। তারা বলেন, সাগর-রুনি হত্যার বিচার এখনো না হওয়ায় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রবণতা বেড়েছে।
 

বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।