ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মানবসেবা সমাজে ঐক্য ও সহমর্মিতা গড়ে তোলে: ধর্ম উপদেষ্টা ড. খালিদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:০৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:০৩:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
মানবসেবা সমাজে ঐক্য ও সহমর্মিতা গড়ে তোলে: ধর্ম উপদেষ্টা ড. খালিদ ছবি: সংগৃহীত। আল মানাহিল ফাউন্ডেশনটি বহুদিন ধরে মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মানবসেবা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং সমাজে সহমর্মিতা ও ঐক্যের ভিত্তি—এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অসহায় ও এতিম শিক্ষার্থীদের ভরণপোষণের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এবং এ সময় মানবসেবার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
 
তিনি বলেন, ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মেই দান, সহানুভূতি ও সাহায্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই চর্চা মানুষের মধ্যে নৈতিকতা, ধৈর্য ও আত্মত্যাগের গুণাবলি বৃদ্ধি করে এবং প্রকৃত অর্থে মানুষ হতে সহায়তা করে। মানবসেবা সামাজিক বন্ধনকে মজবুত করে এবং সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।
 
অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইমদাদুল মুসলিমিন’-এর অর্থায়নে সারাদেশের ৮১টি মাদ্রাসা ও এতিমখানায় তিন কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার সহায়তা প্রদান করা হচ্ছে। আল মানাহিল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মসজিদ-মাদ্রাসা স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ ও দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
 
চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প-১) মো. আনোয়ার হোসেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাহফুজুল হক এবং সৌদি আরবের রাবেতা আল আলম আল ইসলামীর প্রতিনিধি হাসান আকিল উপস্থিত ছিলেন।
 
এর আগে ড. খালিদ রাজধানীর সেগুনবাগিচায় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।