ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তি গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:১৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:১৭:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তি গ্রেফতার মো. রুবেল(২৪), নাঈম(২১)।
রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধামাইরহাট মোড় আইয়ুব খানের মিষ্টির দোকানের পশ্চিম কোনা থেকে তাদের ধরা হয়। এসময় তাদের সহযোগী ২-৩ জন পালিয়ে যায়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে লোহার তৈরি কাটার, কাঠের বাটামসহ দা, ধারালো ছুরি, রশি, শিকল এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফেরীঘাট নবগ্রাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. রুবেল(২৪), হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ১নং গেইট রশিপাড়া মদনপুর এলাকার নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম@নাঈম(২১)।
 
সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, তাদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা দেয়া হয়েছে।তাদের একইদিন দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।