ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

গাজায় ত্রাণবাহী ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ২৫ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫৮:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
গাজায় ত্রাণবাহী ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ২৫ জন ছবি সংগৃহীত

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ১৩৮ ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ৭০০ জন। মঙ্গলবার (৫ আগস্ট) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি ত্রাণবাহী ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি সেনাবাহিনী অনিরাপদ একটি সড়ক দিয়ে ত্রাণ ট্রাকগুলো পাঠায়। খাদ্য সংকটে থাকা হাজারো মানুষ সেখানে জড়ো হলে এক পর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে, এতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
 

এদিকে গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলজুড়ে শুরু হয়েছে বিতর্ক। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনাকে ‘চরম ভুল’ বলছেন বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। তিনি সতর্ক করে বলেন, এতে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এই যুদ্ধবিরোধী অবস্থান থেকে ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। এরই মধ্যে যুদ্ধ বন্ধ ও মানবিক সহায়তার দাবিতে ইসরায়েলি নাগরিকরাও রাস্তায় নেমেছেন।
 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা রয়েছেন, আহতদের অনেকের অবস্থাও গুরুতর। খাদ্য সংকট মোকাবিলায় আন্তর্জাতিক চাপের মুখে রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণ প্রবেশে সম্মত হয় ইসরায়েল। গত দুই সপ্তাহে প্রায় ১ হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও এখনও প্রয়োজনীয় মাত্রায় ত্রাণ সরবরাহ সম্ভব হয়নি বলে জানিয়েছে মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটি আরও জানায়, ইসরায়েলের আরোপিত বিভিন্ন শর্তের কারণে ত্রাণ সরবরাহে বারবার বাধা সৃষ্টি হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।