ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৩০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৯:৩০:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২৩ অগাস্ট তিনি ঢাকায় আসবেন বলে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। পরের দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর বিডিনিউজের।
 
এর আগে ২৬ থেকে ২৮ এপ্রিল ঢাকা সফরে আসার কথা ছিল ইসহাক দারের। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার প্রেক্ষাপটে দুদেশের উত্তেজনার মধ্যে তার ওই সফর স্থগিত হয়ে যায়।
 
গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সফরের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সফরের সূচি সম্পর্কে এক প্রশ্নে তিনি বলেন, ‘একেবারে সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে বিষয়টা এ রকম যে, পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে। এসব মিলিয়ে যে সম্পর্ক, তার সবকিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারব, সেটা আপনারা জানতে পারবেন যখন মিটিং শেষ হবে, তার পরে।’
 
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অন্তর্বর্তী সরকারের চেষ্টার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা যেটা সবসময় বলে আসছি, গত এক বছর ধরে যেটা বলে আসছি, সেটা হলো, আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা ওই রকম বড় কিছু না; আবার যে ইচ্ছা করে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখব না, এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল, সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। অন্য ১০টা দেশের সঙ্গে যেরকম সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি।’
 
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণের মতো বিষয় আলোচনার টেবিলে থাকবে কিনা, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা ৫০ বছরে পারা যায়নি, সেটা যে আমরা ঝট করে ছয় মাসে পারব, এমন কোনো কথা নেই। আমরা এটা প্রাগমেটিক ওয়েতেই আগাব এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে, সেটা আমরা কখনও চাই না।’
 
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের যে উদ্বেগ, সেটাকে গ্রাহ্য করছেন কিনা, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘গ্রাহ্য তো খুব শক্ত টার্ম হয়ে গেল। বিষয়টা এরকম, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, সেটা আমি ডিসাইড করিনি। একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না।’

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।