ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

বেইজিংয়ে ভারী বৃষ্টিপাত, ৮০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৮:৩৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৮:৩৪:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
বেইজিংয়ে ভারী বৃষ্টিপাত, ৮০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ছবিঃ সংগৃহীত
চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যার কারণে এখন পর্যন্ত ৮২ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে শহরের উপশহরগুলোতে প্রাণঘাতী বন্যায় বহু মানুষের মৃত্যু হওয়ার পর নতুন করে কয়েকটি এলাকায় ঝুঁকি তৈরি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বেইজিংয়ের বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় সোমবার রাত ৯টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়।

চীনা কর্তৃপক্ষ সবচেয়ে বেশি সতর্কতা জারি করেছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় মিয়ুন অঞ্চলে, যেখানে গত সপ্তাহের বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফাংশান, পশ্চিমাঞ্চলের মেন্টোগু এবং উত্তর হুয়াইরো এলাকাকেও উচ্চ ঝুঁকির আওতায় রাখা হয়েছে।

পৌর আবহাওয়া দপ্তর সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে ‘লাল সতর্কতা’ জারি করেছে, যা চার স্তরের সতর্কতা ব্যবস্থার মধ্যে সর্বোচ্চ।

সরকারি তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বেইজিংয়ের উত্তরের উপশহরগুলোতে বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং এখনও ৯ জন নিখোঁজ রয়েছেন। মিয়ুন এলাকার একটি বৃদ্ধনিবাসেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন। এক স্থানীয় কর্মকর্তা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির ঘাটির কথা স্বীকার করেছেন।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা জানিয়েছেন, স্রোতের তীব্রতা এতটাই ছিল যে, প্রস্তুতি নেওয়ার সুযোগ না পেয়েই পানির তোড়ে ঘরবাড়ি ও গ্রাম বিধ্বস্ত হয়ে যায়।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন মৌসুমে চীনে প্রায়ই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়—কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও চরম তাপদাহ।

বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হলেও, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চীন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। দেশটি ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।