ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১২:০৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০২:৩১:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন শুরু ছবিঃ সংগৃহীত
চাঁদপুরে একটি আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে। চলতি বছরের জেলা প্রশাসক সম্মেলনে এই প্রকল্পের প্রস্তাব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, যা মধ্যমেয়াদি প্রকল্প হিসেবে গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক। তিনি জানান, গত ২২ জুলাই বিএফডিসির চেয়ারম্যান ফারাহ শাম্মী (এনডিসি) স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে ২০১৭ সালে তৎকালীন জেলা প্রশাসকের প্রস্তাবে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে একটি মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হলেও রেলওয়ের মালিকানাধীন জমির কারণে সেটি বাস্তবায়িত হয়নি। এবার ০.৪০ একর জায়গায় তিনতলা বিশিষ্ট আধুনিক অবতরণ কেন্দ্র নির্মাণের রূপরেখা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত অবকাঠামোতে থাকবে— আধুনিক বরফকল, নিলাম শেড, আড়তঘর, মিনি ডকইয়ার্ড, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, মাছ হিমায়ন ও প্যাকেজিং সুবিধা, মৎস্য জাদুঘর, ব্যাংক, রেস্টুরেন্ট ও কর্পোরেট অফিস স্পেস।
জেলা প্রশাসক বলেন, “আমার লক্ষ্য— চাঁদপুরে যেন ইলিশ সংরক্ষণ, আমদানি-রপ্তানি ও বিপণন কার্যক্রম আধুনিকভাবে পরিচালিত হয় এবং কেউ প্রতারিত না হয়। পর্যটকরাও যেন এখানে এসে ইলিশ উপভোগের সঠিক সুযোগ পান।”

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও নেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, “এটি বাস্তবায়িত হলে উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের জন্য বিশাল সুফল বয়ে আনবে।” সমাজকর্মী সেলিম পাটওয়ারী বলেন, “সরকার পরিবর্তনের পরও একজন জেলা প্রশাসক এ ধরনের বড় উদ্যোগ নিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সহজ কাজ নয়, এটি প্রশংসনীয়।”

উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন স্থানীয় জেলে সম্প্রদায় ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেছে এবং একটি থ্রিডি ডকুমেন্টারিও তৈরি করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।