ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০১:৩৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০১:৩৪:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষ থেকে ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে চার ধরনের করদাতাকে এই বাধ্যবাধকতার আওতার বাইরে রাখা হয়েছে।
 

৩ আগস্ট, রোববার এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে জানানো হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮ এর উপধারা (৪) অনুযায়ী ২০২৫ সালের ৪ আগস্ট থেকে সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে অনলাইনে www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটে রিটার্ন দাখিল করতে হবে।
 

তবে এই আদেশের বাইরে থাকবেন ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতারা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যদি উপযুক্ত সনদপত্র থাকে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা। যদিও এই চার শ্রেণির করদাতা চাইলে অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন।
 

আদেশে আরও বলা হয়েছে, উল্লিখিত চার শ্রেণির বাইরে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইন রিটার্ন দাখিল করতে না পারলে, তাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনার বরাবর লিখিতভাবে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। ওই আবেদন যথাযথ বিবেচনায় অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনার অনুমোদন দিলে, তিনি পেপার রিটার্ন দাখিলের অনুমতি পাবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।