ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খামারিদের পরিশ্রমে দেশের প্রাণিসম্পদ খাতের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রশংসা করেন স্থানীয় সংসদ সদস্য।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:১৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:১৭:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩১ বার পঠিত
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ছবি : প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


২৬ নভেম্বর বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আশিকুজ্জামান। 


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম দেশের প্রাণিসম্পদ খাতের অভাবনীয় সাফল্যের প্রশংসা করে বলেন, “খামারিদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আমাদের প্রাণিসম্পদ পণ্য বিশ্ববাজারেও ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে, যা রপ্তানি আয় বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” এ ধারাবাহিকতা বজায় রেখে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রান্তিক খামারি, সচেতন নাগরিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।