হেডফোনের অতিরিক্ত ভলিউমে হতে পারে শ্রবণশক্তির ক্ষতি
দীর্ঘ সময় উচ্চ শব্দে গান বা অডিও শোনা কানের স্থায়ী ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে, তাই প্রয়োজন সচেতনতা
- আপলোড সময় : ২৫-১০-২০২৬ ১২:১১:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১০-২০২৬ ১২:১৩:২৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
বর্তমানে অনলাইন ক্লাস করা কিংবা ফোনে কথা বলাসহ নানা কাজের জন্য হেডফোনের ব্যবহার বেড়েছে। তবে দীর্ঘ সময় ধরে উচ্চ ভলিউমে হেডফোন ব্যবহার করলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অতিরিক্ত জোরে বা দীর্ঘ সময় শব্দ শোনার ফলে কানের ভেতরের সংবেদনশীল কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সাময়িকভাবে শুনতে অসুবিধা হওয়ার পাশাপাশি স্থায়ী শ্রবণশক্তি হ্রাসের আশঙ্কাও থাকে।
হেডফোনের সর্বোচ্চ ভলিউমে গান শোনার ফলে কানে শব্দ হওয়া, ভোঁ ভোঁ অনুভূতি কিংবা অন্যের কথা বুঝতে অসুবিধার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে শ্রবণশক্তির ক্ষতি ধীরে ধীরে ঘটে বলে শুরুতে তা বোঝা যায় না।
একটানা দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করা, মাঝেমধ্যে বিরতি নেওয়া এবং কোলাহলপূর্ণ পরিবেশে হেডফোনের ভলিউম বিকল্প ব্যবস্থা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কানে দীর্ঘস্থায়ী শোঁ শোঁ বা ভোঁ ভোঁ শব্দ, কথাবার্তা বুঝতে অসুবিধা কিংবা আগের তুলনায় কম শোনার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। হঠাৎ শ্রবণশক্তি কমে গেলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
কাজের প্রয়োজনে হেডফোন ব্যবহার করলেও ভলিউম ও ব্যবহারের সময়ের বিষয়ে সচেতন থাকা উচিত। সামান্য সতর্কতা দীর্ঘমেয়াদে শ্রবণশক্তি সুরক্ষায় সহায়ক হতে পারে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।