ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ঢাকায় টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু ১২ নভেম্বর

তিন দিনের আয়োজনে অংশ নেবে ৫০টি কারখানা ও ২০০টি প্রযুক্তি প্রতিষ্ঠান, দেওয়া হবে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ১০:০৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ১০:০৩:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
ঢাকায় টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু ১২ নভেম্বর ছবি—সংগৃহীত
ঢাকায় আগামী ১২ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী টিআইই–আইটিইটি টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬। ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশ এবং টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই) যৌথভাবে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি ও সক্ষমতা তুলে ধরা হবে।

 

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন আইটিইটি বাংলাদেশের সভাপতি মো. এনায়েত হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমায়েল মোহাম্মদ মল্লিক ও মহাসচিব এ এস এম হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর পরিচালক ইমরান কাদের, বাংলাদেশ গার্মেন্টস প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল হামিদ এবং টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের চেয়ারম্যান এহসানুল করিম কায়সারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
 

আইটিইটি বাংলাদেশের সভাপতি মো. এনায়েত হোসেন বলেন, দেশের শিল্প খাতে প্রায় ১৫ হাজার প্রকৌশলী কাজ করছেন। তাঁদের মধ্যে পাঁচ হাজারের বেশি আইটিইটির সদস্য। বস্ত্র খাতের প্রকৌশলীদের শিল্পের বিভিন্ন পর্যায়ে উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে উৎসাহিত করাই এ প্রদর্শনীর অন্যতম লক্ষ্য।
 

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে তৈরি পোশাক, বস্ত্র ও সরঞ্জাম খাতের ৫০টি কারখানা এবং প্রযুক্তি ও সমাধান প্রদানকারী ২০০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এতে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
 

এবারের প্রদর্শনীতে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬ দেওয়া হবে। বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে কারখানাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্য উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এ পুরস্কারের উদ্দেশ্য। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির প্রদর্শনীটির উদ্বোধন করবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।