ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

বিদেশি চাপে পারমাণবিক প্রকল্প ছাড়বে না ইরান

২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা তেহরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৮:৫১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৮:৫১:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
বিদেশি চাপে পারমাণবিক প্রকল্প ছাড়বে না ইরান ছবি সংগৃহীত

বিদেশি চাপের মুখেও পারমাণবিক প্রকল্প থেকে সরে আসবে না ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি জানিয়েছেন, কোনো বিদেশি শক্তির ইরানকে পারমাণবিক প্রযুক্তি থেকে বঞ্চিত করার অধিকার নেই।

রোববার (১১ অক্টোবর) তেহরানে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ এসলামি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। অথচ ইরানের ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে। তিনি এ অবস্থানের সমালোচনা করে বলেন, পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে ইরানকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, যুদ্ধের চাপ ও বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও ইরান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা অব্যাহত রেখেছে। দেশটির লক্ষ্য ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করা।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই পরিস্থিতিতে তেহরানের এমন ঘোষণা পারমাণবিক প্রকল্প চালিয়ে যাওয়ার বিষয়ে দেশটির অনড় অবস্থানকে তুলে ধরেছে। তবে ২০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য অর্জনে নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে ওই প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।