বায়ুদূষণে শীর্ষে কলকাতা, অস্বাস্থ্যকর ঢাকার বাতাসও
আইকিউএয়ারের সূচকে কলকাতার বায়ুমান স্কোর ১৯৩, ১৬৯ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ঢাকা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১২-১০-২০২৬ ১১:২২:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৬ ১১:২২:২১ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
ছবি সংগৃহিত
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। সোমবার (১২ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে শহরটির বায়ুমান স্কোর ১৯৩। অন্যদিকে ১৬৯ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দুই শহরের বাতাসই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার দূষিত বায়ুর শহরের তালিকায় ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। চীনের বেইজিং ১৭৮ স্কোর নিয়ে তৃতীয়, সিঙ্গাপুর ১৭২ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৭০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (একিউআই) শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। সূচক ১৫১ থেকে ২০০ হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশে বায়ুমান নির্ধারণে পাঁচ ধরনের দূষক বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশ্বব্যাপী বায়ুদূষণের কারণে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।