হুথির হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ করল সৌদি
রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণ হারান সৌদিয়া এয়ারলাইন্সের ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামি
- আপলোড সময় : ১০-১০-২০২৬ ০২:১৩:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-১০-২০২৬ ০২:১৩:৫১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
ছবি সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নিহত সৌদি পাইলটের পরিচয় প্রকাশ করেছে সৌদি আরব। নিহত পাইলটের নাম ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামি। তিনি দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সে কর্মরত ছিলেন। খবর সৌদি গ্যাজেটের।
শুক্রবার (৯ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষ নিহত পাইলটের পরিচয় জানায়। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো ও একটি যাত্রীবাহী বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এতে পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।
সৌদিয়া এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, ঘটনার পরপরই জরুরি ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। সংস্থাটি আরও জানায়, হামলার সময় বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না। হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানও ধ্বংস হয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরে দুটি হামলা চালানো হয়। প্রথম হামলায় বিমানবন্দরের অবকাঠামো এবং দ্বিতীয় হামলায় একটি বিমান লক্ষ্যবস্তু ছিল। দ্বিতীয় হামলায় নিহত পাইলট ওই বিমানের দায়িত্বে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
হামলার পর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে সৌদি সরকার। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হামলায় বিভিন্ন দেশের নাগরিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা। গত সপ্তাহেও এসব হামলায় সুদানের এক নাগরিকসহ কয়েকজন নিহত হন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।