ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

বাব এল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী

হুথিদের সঙ্গে কয়েক দিনের সংঘর্ষের পর পেরিম দ্বীপও পুনর্দখলের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০২:০৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০২:০৯:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
বাব এল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী ছবি সংগৃহীত

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি করেছে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী। একই সঙ্গে প্রণালির প্রবেশপথে অবস্থিত পেরিম দ্বীপও পুনর্দখল করেছে তারা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই অগ্রগতির কথা জানিয়েছে বাহিনীটি। খবর আল-আরাবিয়ার।
 

প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মাস আগে আকস্মিক অভিযান চালিয়ে বাব এল মান্দেব প্রণালি ও পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছিল হুথিরা। পরে ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্যে অভিযান শুরু করে। গত সপ্তাহে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় উপকূল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযানের সময় ধুরাব এলাকার কাছে হুথিদের কয়েকজন যোদ্ধাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সরকারি বাহিনী। শুক্রবার (৯ অক্টোবর) বাহিনীর একটি সূত্র জানায়, বাব এল মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার সময় হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করে। তবে হামলা প্রতিহত করে ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় অভিযান অব্যাহত রাখা হয় বলে দাবি করা হয়েছে।
 

বাব এল মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের প্রবেশমুখে রয়েছে পেরিম দ্বীপ। ফলে প্রণালিটির নিয়ন্ত্রণ আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক যোগাযোগের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।