ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে কি মাসবুকও সালাম ফেরাবে?

জামাতে নামায আদায়ের একটি গুরুত্বপূর্ণ মাসআলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:৩৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:৩৬:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে কি মাসবুকও সালাম ফেরাবে? প্রতীকী ছবি- ( সংগৃহীত)
সংগৃহীত ও পরিমার্জিত : মাসিক আল কাউসার ওয়েবসাইট থেকে

নামায ইসলামের অন্যতম একটি স্তম্ভ এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ বিবেকসম্পন্ন মুসলিমের ওপর নির্ধারিত শর্তে পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ফরয। এটি বান্দার সঙ্গে মহান আল্লাহর সম্পর্ক দৃঢ় করার অন্যতম মাধ্যম। নামায মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে, অন্তরে আল্লাহভীতি জাগ্রত করে এবং জীবনে শৃঙ্খলা ও আত্মসংযম গড়ে তোলে। তাই একজন মুসলিমের দৈনন্দিন জীবনে নামাযের গুরুত্ব অপরিসীম।

নামায এর নিয়ম-কানুন ও মাসআলা-মাসায়েল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কারণ, ইবাদত যথাযথভাবে আদায় করতে হলে এর বিধিবিধান জানা প্রয়োজন। বিশেষ করে জামাতে নামায আদায়ের সময় ইমামের অনুসরণ, ছুটে যাওয়া রাকাত পূর্ণ করা এবং সাহু সিজদার মতো বিষয়গুলোতে অসতর্কতার কারণে অনেকেই ভুল করে থাকেন। এসব ভুল থেকে বাঁচতে কুরআন-সুন্নাহ ও নির্ভরযোগ্য আলেমদের নির্দেশনার আলোকে নামাযের সঠিক বিধান জানা প্রত্যেক মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ।

যে ব্যক্তি ইমামের সাথে পুরো নামায পায়নি; বরং কিছু রাকাত ছুটে গেছে তাকে মাসবুক বলে।

কিছু মানুষকে দেখা যায়, মাসবুক অবস্থায়ও ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে তারাও ইমামের সাথে সালাম ফেরায়। এটি একটি ভুল আমল। নিয়ম হলো, মাসবুক ব্যক্তি ইমামের সাথে সাহু সিজদার জন্য সালাম ফেরাবে না; বরং সালাম ফিরানো ছাড়া শুধু সাহু সিজদায় শরীক হবে। অবশ্য কখনো ভুলে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরিয়ে ফেললে (কাজটি নিয়মসম্মত না হলেও) নামায ফাসেদ হবে না এবং নিজ নামায শেষে সাহু সিজদাও করতে হবে না। (দ্র. বাদায়েউস সানায়ে ১/৪২২; রদ্দুল মুহতার ২/৮২; হালবাতুল মুজাল্লী ২/৪৫২)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।