বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব নির্বাচন
২০২৬ থেকে ২০২৯ মেয়াদের ৩১ সদস্যের কমিটিতে ১১ জন সহসভাপতি ও ১১ জন উপমহাসচিব রয়েছেন
- আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৯:৪৮:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৯:৫৮:২৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২০ বার পঠিত
ছবি—সংগৃহীত
বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬ থেকে ২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রমিজউদ্দিন আহমেদ সভাপতি এবং মো. মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর ঢাকা ট্যাক্সেস বার হলরুমে সংগঠনটির ৩৯তম সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন ট্যাক্সেস বারের প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিটিতে মোট ৩১ জন সদস্য রয়েছেন।
নতুন কমিটিতে অতিরিক্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. আবু নাসের মজুমদার এবং কোষাধ্যক্ষ হয়েছেন নুরুল্লাহ ভূঁইয়া বেলাল।
আঞ্চলিক ও বিভাগীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ১১ জন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন সৈয়দ আবদুন নূর, মো. মুসা, মো. শামসুর রহমান খান, মোস্তফা কামাল মনসুর, খান মনিরুজ্জামান, মো. মুনতাসির মামুন, এস এম এনায়েত করিম, আবুল ফজল, হোসেইন আহমেদ শাহজাহান, মোহাম্মদ রুহুল আমিন ও কাজী মোস্তাফিজুর রহমান। তাঁরা যথাক্রমে ঢাকা ক্যাপিটাল সিটি, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।
একই ১১টি অঞ্চল ও বিভাগ থেকে উপমহাসচিব নির্বাচিত হয়েছেন এ টি এম রাশেদ বাবু, মো. ইমাম উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম খান, মো. সারওয়ার আলম ভূঁইয়া, মো. আমিনুর রহমান, আমিরুল হাসান রতন, রাজিউল কবির, মো. মিজানুর রহমান মিঠু, মো. আবুল হাসেম রতন, রাকিবুল আহসান ও মজমুল হোসেন প্রামাণিক।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলায়মান, আইন সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবী পাটোয়ারী এবং দপ্তর সম্পাদক মো. জামালউদ্দিন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৪২ হাজারের বেশি কর আইনজীবী রয়েছেন। সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে নতুন কমিটিতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাটসহ বিভিন্ন এলাকার ট্যাক্সেস বারের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে রমিজউদ্দিন আহমেদ দেশের কর আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সব সদস্যের সহযোগিতা প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।