ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

হুতিদের তিন ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি সৌদি জোটের

রিয়াদ ও খামিস মুশাইতের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৮:৩৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৮:৩৪:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
হুতিদের তিন ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি সৌদি জোটের ছবি: সংগৃহীত
হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট। 
 
এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে এবং অপরটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে নিক্ষেপ করা হয়েছিল।
 
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুতিদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে বাধা দেয় এবং ধ্বংস করে।
 
আল-মালিকির ভাষ্য, ইয়েমেনের হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া ওই দুই ক্ষেপণাস্ত্র সৌদি আকাশসীমায় পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়।
 
জোটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, একই সময়ে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেটিও জোটের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোকাবিলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
 
তবে ক্ষেপণাস্ত্র হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। হুতিদের পক্ষ থেকেও এ হামলা সম্পর্কে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
 
ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো হুতিদের হামলার অন্যতম লক্ষ্য হয়ে এসেছে।
 
ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে সৌদি আরব ও আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও বাব আল-মানদেব ঘিরে উত্তেজনা বাড়ায় ইয়েমেনের সংঘাতের প্রভাবও আরও বিস্তৃত হয়েছে।
 
সৌদি নেতৃত্বাধীন জোটের সর্বশেষ দাবি এমন এক সময়ে এলো, যখন ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সামরিক উত্তেজনা এবং হুতিদের সঙ্গে সংঘাতের আশঙ্কা ফের জোরালো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।