প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারি জোরদারের সুপারিশ
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ঠেকাতে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি; বৈঠকে বিদেশে কর্মী পাঠানো ও রেমিট্যান্সের তথ্যও তুলে ধরা হয়।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৮:০০:২১ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১১ বার পঠিত
ছবি সংগৃহিত
প্রবাসী কর্মীরা দেশে ফেরার পর বিমানবন্দরে যাতে অবহেলা, হয়রানি বা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতে নজরদারি জোরদারের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও বিধিবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। তাদের মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন।
একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি। বৈঠকে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে ১২ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হচ্ছে। দেশে মোট রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে সক্রিয় রয়েছে ২ হাজার ১৮৭টি। বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জসিম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম অংশ নেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।