ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

‘কাপুরুষতার’ দায়ে ডিআর কঙ্গোতে ২৭ সেনার মৃত্যুদণ্ড

যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার অভিযোগে ১১২ সেনার বিচার, সাজা হয়েছে ৬৪ জনের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১১:১৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১১:১৪:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
‘কাপুরুষতার’ দায়ে ডিআর কঙ্গোতে ২৭ সেনার মৃত্যুদণ্ড ছবি সংগৃহীত

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। ‘এএফসি/এম২৩’ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সম্মুখসারি থেকে সরে যাওয়ায় তাদের ‘কাপুরুষতার’ দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দক্ষিণ কিভু প্রদেশের উভিরা শহরের একটি সামরিক আদালতে ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর। পূর্ব কঙ্গোয় আগস্টে ‘এএফসি/এম২৩’ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় নির্দেশ অমান্য ও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে তাদের বিচার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, শুক্রবার ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় ৫৪ সেনাকে নির্দেশ অমান্যের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড এবং আরও ১০ সেনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পর্যাপ্ত প্রমাণ না থাকায় ২১ সেনা সদস্যকে খালাস দেওয়া হয়। খালাস পাওয়া সেনাদের মধ্যে পাঁচজন নারী।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, উভিরাকে ঘিরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিরাপদ রাখতে ওই সেনাদের মোতায়েন করা হয়েছিল।
 

এর আগে মে মাসে কঙ্গোর একটি সামরিক আদালত ৫৮ সেনাকে তিন বছরের কারাদণ্ড দেন। ‘এএফসি/এম২৩’ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারি থেকে সরে যাওয়ায় ‘নির্দেশ অমান্যের’ অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছিল।
 

সাম্প্রতিক এ বিচার এমন সময়ে হলো, যখন উভিরা অঞ্চলে ‘এএফসি/এম২৩’ বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। উভয়পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করেছে।
 

পূর্ব কঙ্গোর চলমান সংঘাতের অন্যতম প্রধান পক্ষ এম২৩ বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটি দেশটির পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে প্রাদেশিক রাজধানী গোমা ও বুকাভুও রয়েছে। ২০২৫ সালের শুরুর দিকে শহর দুটি দখলে নেয় এম২৩।
 

কঙ্গো সরকার, জাতিসংঘ ও কয়েকটি পশ্চিমা দেশ এম২৩কে সমর্থনের জন্য প্রতিবেশী রুয়ান্ডাকে দায়ী করে আসছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।