ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

পাকিস্তানের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা ভারতের উদ্বেগের

চীনের কাছ থেকে পাকিস্তানের পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং; তবে ভারতের কাছে এর মোকাবিলার সক্ষমতা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৩:২৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৩:২৮:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
পাকিস্তানের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা ভারতের উদ্বেগের ছবি: সংগৃহীত
চীনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সংগ্রহ করার পরিকল্পনা করছে পাকিস্তান। চীনের তৈরি এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাকিস্তানের হাতে গেলে তা ভারতের জন্য উদ্বেগের কারণ হবে বলে মনে করেন দেশটির বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। তবে ভারতীয় বিমানবাহিনীর কাছে এটি মোকাবিলার প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে বলেও তিনি দাবি করেন।
 
শনিবার ভারতের ৯৪তম বিমানবাহিনী দিবস উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এয়ার চিফ মার্শাল এ পি সিং। আগামী ৮ অক্টোবর দেশটিতে বিমানবাহিনী দিবস পালিত হবে।
 
তিনি জানান, যুদ্ধবিমান স্কোয়াড্রনের সংখ্যা বাড়াতে ভারত বছরে ৩৬–৪০টি যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে। তেজস এমকে-১এ, তেজস এমকে-২, রাফাল ও ভবিষ্যতে এএমসিএ—এসব যুদ্ধবিমান নিয়ে বিমানবাহিনীর বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
 
একই সঙ্গে দূরপাল্লার আকাশযুদ্ধ সক্ষমতা বাড়াতে অ্যাস্ট্রা এমকে-১, এমকে-২ ও এমকে-৩ ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও উৎপাদন চলছে। অ্যাস্ট্রা এমকে-৩-এর পাল্লা ৩৫০ কিলোমিটারের বেশি হতে পারে। পাশাপাশি রাশিয়ার আর-৩৭এম ও ফ্রান্সের মেটিওর ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়ও বিবেচনায় রয়েছে।
 
এয়ার চিফ আরও বলেন, প্রতিপক্ষ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেলে ভারতেরও দ্রুত এএমসিএ কর্মসূচি এগিয়ে নেওয়া এবং প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়া জরুরি।
 
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।