ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

সম্ভাব্য হামলা মোকাবিলায় নতুন সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু ইরানের

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় নাগরিকদের সামরিক প্রস্তুত ও অস্ত্র চালনার প্রশিক্ষণ দিতে তেহরানের হাফত-এ তির স্কয়ারে নতুন একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে ইরান।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০২:৫৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০২:৫৪:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
সম্ভাব্য হামলা মোকাবিলায় নতুন সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু ইরানের ছবি: সংগৃহীত
দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল ও আমেরিকার সম্ভাব্য হামলা মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত করতে রাজধানী তেহরানে নতুন সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে ইরান।
 
শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-এ তির স্কয়ারে নতুন এই প্রশিক্ষণকেন্দ্র চালু করা হয়।
 
প্রশিক্ষণকেন্দ্র নাগরিকদের সামরিক প্রস্তুতি ও অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই ধরনের প্রশিক্ষণকেন্দ্র এর আগে ইমাম হোসেইন স্কয়ারেও চালু করা হয়েছিল। আগামী কয়েক সপ্তাহে তেহরানের বিভিন্ন এলাকায় এসব প্রশিক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
 
প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, নাগরিকরা সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে অস্ত্র পরিচালনা এবং বিভিন্ন ধরনের সামরিক প্রস্তুতির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ৩ অক্টোবর হাফত-এ তির স্কয়ারে অনুষ্ঠিত মহড়ায় ইরানি সেনাবাহিনীর কমান্ডার, বাসিজ বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এর আগে মে মাসে তেহরানের বিভিন্ন প্রশিক্ষণ বুথে নাগরিকদের কালাশনিকভ রাইফেল পরিচালনা, খোলা ও জোড়া লাগানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। হাফত-এ তির স্কয়ারেও এমন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
 
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল ও আমেরিকার ইরানে হামলার মধ্য দিয়ে চলতি সংঘাতের সূচনা হয়। পরে ৮ এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে প্রায় ৪০ দিনের সরাসরি যুদ্ধের অবসান হলেও উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা অব্যাহত রয়েছে।
 
ইরানের বাসিজ বাহিনী সংশ্লিষ্ট উদ্যোগের আওতায় নাগরিকদের সামরিক প্রস্তুতির পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেপ্টেম্বরেও তেহরানে হাজার হাজার নাগরিককে নিয়ে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এ উদ্যোগের আওতায় দেশজুড়ে এক হাজার জাতীয় প্রতিরোধ ব্যাটালিয়ন গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
 
সূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স, এএফপি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।