ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

ইয়েমেনে সরকারি বাহিনীর ব্যাপক সামরিক হামলা,৭০০ হুথি যোদ্ধা নিহতের দাবি

ইয়েমেনের রাজধানী সানা ও হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ২৫৭টি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে সরকারি বাহিনী; এসব অভিযানে অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত এবং ১৭০টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০২:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০২:৪৫:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
ইয়েমেনে সরকারি বাহিনীর ব্যাপক সামরিক হামলা,৭০০ হুথি যোদ্ধা নিহতের দাবি ছবি: সংগৃহীত
ইয়েমেনের রাজধানী সানা ও হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় শত শত সামরিক হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
 
শনিবার ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, হুথিদের অবস্থান, সামরিক সরঞ্জাম ও চলাচল লক্ষ্য করে ২৫৭টি ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে।
 
তিনি জানান, এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে। পাশাপাশি ১৭০টি সামরিক যান ও ভারী সরঞ্জামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।
 
তবে সরকারি বাহিনীর কোনো হতাহতের তথ্য দেননি আল-নাজিলি। সেনাবাহিনীর দাবি, এসব হামলার ফলে হুথিদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক মানুষের ওপর হামলা চালানোর ক্ষমতা সীমিত হয়েছে।
 
তাইজে তীব্র লড়াই:
 
শনিবারের অভিযান সানা, মিদি, বাকিম এবং আল-জাওফ, মারিব, আল-বাইদা ও লাহিজের বিভিন্ন ফ্রন্টে চালানো হয়। তবে সবচেয়ে তীব্র সামরিক তৎপরতা ছিল তাইজকে ঘিরে।
 
সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন তাইজ শহর সাম্প্রতিক সংঘর্ষের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। শহরের পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই চলছে।
 
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা ব্যাপক গোলাবর্ষণ করছে। এতে বেসামরিক মানুষও হতাহত হয়েছে। ধুবাবের একটি আবাসিক এলাকায় গোলার আঘাতে এক শিশু নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
 
সামা এলাকাতেও শুক্রবার থেকে তীব্র সংঘর্ষ চলছে। স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সংঘর্ষের কারণে ওই এলাকা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা সরে গেছে।
 
সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, তীব্র লড়াইয়ের পর সরকারি বাহিনী তাইজের দক্ষিণ-পূর্বে অবস্থিত সামা দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে। এতে কয়েক ডজন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
 
গুরুত্বপূর্ণ সড়কপথ বন্ধ:
 
নিরাপত্তাজনিত কারণে তাইজের আল-হুবান ক্রসিং বন্ধ করে দিয়েছে সরকার। সেনাবাহিনীর গণমাধ্যম কর্মকর্তা আম্মার আল-সামিই এ তথ্য জানিয়েছেন।
 
আল-হুবান ও তাইজ শহরের মধ্যে যোগাযোগ স্থাপনকারী এই সড়কটি ইয়েমেনের দুই পক্ষের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। নয় বছর বন্ধ থাকার পর মানবিক কারণে ২০২৪ সালে এটি বেসামরিক মানুষের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছিল।
 
সরকারের দাবি, হুথিদের অনুপ্রবেশের চেষ্টা, এলাকায় হামলা এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে সড়কটি আবার বন্ধ করা হয়েছে।
 
আবারও তীব্র হচ্ছে ইয়েমেনের যুদ্ধ:
 
ইয়েমেন সরকার ও হুথিদের মধ্যে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি চলতি বছরের জুলাইয়ে ভেঙে পড়ে। এরপর দেশটিতে আবারও সংঘর্ষ তীব্র হয়েছে।
 
সেপ্টেম্বরের মাঝামাঝি হুথিরা পশ্চিম ইয়েমেনের কয়েকটি এলাকায় অগ্রসর হয়ে মোখা বন্দরনগরী ও বাব আল-মান্দাব প্রণালির কৌশলগত কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নেয় বলে সরকারি পক্ষের দাবি। এরপর হুথিবিরোধী বাহিনীগুলো বেশ কয়েকটি ফ্রন্টে নিজেদের অবস্থান স্থিতিশীল করেছে।
 
সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।