ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা: জাহেদ

সিসিটিভি ও অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যের পাশাপাশি পুলিশের তদন্তের ভিত্তিতেই জড়িতদের আইনের আওতায় আনার কথা জানালেন তথ্য উপদেষ্টা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৩১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৩১:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা: জাহেদ ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পুলিশের তদন্তে জড়িতদের শনাক্ত করা হলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন মাধ্যমে যাদের পরিচয় সামনে এসেছে, তাদের কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।
 

তিনি বলেন, গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে পাওয়া তথ্য গুরুত্বপূর্ণ হলেও তা পুলিশের তদন্তের বিকল্প নয়। পুলিশের তদন্তের ভিত্তিতেই শেষ পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হবে।
 

উপদেষ্টা বলেন, পুলিশ তদন্ত করে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে জনগণকে নিশ্চিত থাকার কথাও বলেন তিনি।
 

রাড্ডা সেন্টারের ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
 

ব্রিফিংয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নাম ব্যবহার করে মিথ্যা বা অপতথ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হচ্ছে।
 

তবে সরকারের সমালোচনার বিরোধিতা করেননি তিনি। তার ভাষ্য, যুক্তি ও সত্য তথ্যের ভিত্তিতে সরকারের সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। একই সঙ্গে সমালোচনার ক্ষেত্রে অপতথ্য ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
 

জাহেদ উর রহমান বলেন, ক্ষমতায় থাকা যেকোনো সরকারের ভুল হতে পারে এবং সেসব বিষয়ে যৌক্তিক সমালোচনার সুযোগ রয়েছে। তবে সমালোচনার ক্ষেত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করা উচিত নয়।
 

অপতথ্য মোকাবিলায় সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় চলছে বলেও জানান তিনি। আইনটি চূড়ান্ত হলে এর আওতায় অপতথ্য মোকাবিলায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলে জানান উপদেষ্টা।
 

তিনি আরও বলেন, অপতথ্য প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি একটি কার্যকর আইনি কাঠামো প্রয়োজন। এ লক্ষ্যেই সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।