ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির অভিযান

দুর্গাপূজার পাস বিক্রিতে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ; কলকাতাসহ একাধিক স্থানে তল্লাশি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:৩২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:৩২:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডির অভিযান ছবি: সংগৃহীত
দুর্গাপূজার প্রিভিউ শোয়ের নামে ভুয়া পাস বিক্রি এবং কোটি কোটি রুপির আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িসহ একাধিক স্থানে অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও আশপাশের এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়। 
 
ইডির অভিযানের তালিকায় রয়েছে মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনের কলকাতার কসবার বাড়ি, হিন্দুস্তান পার্কের একটি ঠিকানা, হুগলির সিঙ্গুরের কাছে তার বাগানবাড়ি এবং সংশ্লিষ্ট কয়েকজনের বাড়ি ও প্রতিষ্ঠান। সব মিলিয়ে প্রায় ১৫টি স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। 
 
অভিযান ঘিরে সকাল থেকেই সংশ্লিষ্ট বাড়ি ও স্থাপনাগুলোতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। সিঙ্গুরের ছুটিপুর এলাকায় ইন্দ্রনীল সেনের ‘মোহর’ নামের বাগানবাড়িতেও তল্লাশি চালানো হয়।
 
ইডির তদন্তের কেন্দ্রে রয়েছে ‘মহানির্বাণ রোড মাস আর্ট সোসাইটি’ বা ‘মাসআর্ট’ নামের একটি সংস্থা। তাদের অভিযোগ, কলকাতার দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপের প্রিভিউ শো বা পুজো পরিক্রমার নামে চড়া দামে পাস বিক্রি করা হয়েছিল। 
 
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, এভাবে প্রায় ৫০ থেকে ৬০ কোটি রুপি সংগ্রহ ও আর্থিক অনিয়ম হয়ে থাকতে পারে। তবে এই অঙ্ক এবং অভিযোগের বিস্তারিত এখনও তদন্তাধীন।
 
অভিযোগে আরও বলা হয়েছে, সংস্থাটি নিজেদের ইউনেসকোর সঙ্গে যুক্ত বা ‘অফিশিয়াল পার্টনার’ হিসেবে প্রচার করেছিল। কলকাতার দুর্গাপূজা ২০২১ সালে ইউনেসকোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তবে ‘মাসআর্ট’-এর ওই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে এবং ইউনেসকোর নাম ও পরিচয় ব্যবহারের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
 
ইন্দ্রনীল সেন, তার স্ত্রী মধুছন্দা সেন এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এ ঘটনায় কলকাতা পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছিল। অভিযোগে ২০২২ সালে গঠিত ‘মহানির্বাণ রোড মাস আর্ট সোসাইটির মাধ্যমে দুর্গাপূজাকে কেন্দ্র করে অর্থ সংগ্রহের কথা উল্লেখ করা হয়। 
 
এদিন সল্টলেকের একটি বাড়িতেও অভিযান চালানো হয়। সেখানে থাকা সায়ন্তন মৈত্র ‘মাসআর্ট’-এর ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত ছিলেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইডি তার সঙ্গে ইন্দ্রনীল সেন ও সংস্থাটির আর্থিক লেনদেন ও কার্যক্রমের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।