ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

সৌদির বিরুদ্ধে যুদ্ধ করছে না ইরান: পেজেশকিয়ান

হুথিদের সঙ্গে সৌদি আরবের বিরোধকে তাদের নিজস্ব বিষয় বললেন ইরানের প্রেসিডেন্ট
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৩:৩৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৩:৩৯:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
সৌদির বিরুদ্ধে যুদ্ধ করছে না ইরান: পেজেশকিয়ান ছবি: সংগৃহীত

 

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে হুথিদের নিজস্ব বিরোধ রয়েছে এবং এ কারণে ইরান সৌদির বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত নয়।
 

রোববার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সৌদি আরবের সঙ্গে ইরান যুদ্ধ করছে না। হুথিদের সঙ্গে সৌদি আরবের যে বিরোধ, সেটি তাদের নিজস্ব বিষয়। আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংঘাত এড়াতে সবাইকে আলোচনায় বসে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
 

এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার পর ইরানের রাজনৈতিক মহল ও গণমাধ্যমে উচ্ছ্বাস দেখা গেছে। ইরানের বিভিন্ন মহল হুথিদের এই সাফল্যকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় অর্জন হিসেবেও তুলে ধরছে।
 

হুথিরা মূলত জাইদি শিয়া মুসলিমদের সংগঠন। ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরুর পর তারা রাজধানী সানা দখল করে এবং এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তারের জন্য লড়াই চালিয়ে আসছে।
 

গত শুক্রবার মোখা বন্দরনগরী পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে হুথিরা। এর ফলে লোহিত সাগর উপকূলে ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

হুথিদের এই অগ্রগতিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি ‘আল্লাহর দেওয়া জয়’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হুথিদের দীর্ঘদিনের লড়াই ও দৃঢ়তার প্রশংসা করেন।
 

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফও হুথিদের সাম্প্রতিক সাফল্য নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। এ সময় তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি বক্তব্য তুলে ধরেন, যেখানে হুথিদের প্রতিরোধ তাদের বিজয়ের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করা হয়েছিল।
 

এ ছাড়া ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ হুথিদের সাফল্যে সরকারের সন্তুষ্টির কথা জানান। একই সঙ্গে তিনি আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির ওপর নির্ভরতা কমিয়ে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।