ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

ভানুয়াতুর উপকূলে ফেরি ডুবি: একজন নিহত, নিখোঁজ ৩০-এর বেশি

খারাপ আবহাওয়ার মধ্যে ডুবে গেল এমভি মাতুই; ১৫ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজদের সন্ধানে চলছে ব্যাপক উদ্ধার অভিযান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০১:২০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০১:২০:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
ভানুয়াতুর উপকূলে ফেরি ডুবি: একজন নিহত, নিখোঁজ ৩০-এর বেশি ছবি: সংগৃহীত
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে একটি ফেরি ডুবে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
 
দেশটির প্রধানমন্ত্রী জোথম নাপাতের কার্যালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
 
নিউজিল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম আরএনজেড-এর বরাতে জানা যায়, এমভি মাতুই নামের আন্তঃদ্বীপ ফেরিটি শুক্রবার প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভানুয়াতুর উত্তরের আম্বায়ে ও সান্টো দ্বীপের মধ্যবর্তী পথে চলাচলের সময় ডুবে যায়।
 
প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায়, জাহাজে থাকা কয়েক ডজন যাত্রী ও ক্রুর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
 
প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রের সরকার জানিয়েছে, খোলা সমুদ্রে চলমান অনুসন্ধান কার্যক্রম ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে এবং এখন দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর তল্লাশিতে জোর দেওয়া হচ্ছে, কারণ স্রোতের কারণে বেঁচে থাকা ব্যক্তিরা সেদিকে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
 
সরকার আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—প্রবল বাতাস এবং সামুদ্রিক সতর্কতা উপেক্ষা করা, পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের মতো অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
 
ভানুয়াতু পুলিশ, দেশটির মেরিটাইম সেফটি অথরিটি এবং ফেরি পরিচালনাকারী প্রতিষ্ঠান টুই শিপিং এজেন্সি এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।