শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি নয়
২৩ সেপ্টেম্বর ফাতেহা ই ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০১:৪৫:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০১:৪৫:৪৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৫ বার পঠিত
ছবি সংগৃহিত
পবিত্র ফাতেহা ই ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। তবে দিনটি ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত নয়। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম চলবে।
দেশের আকাশে শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা ই ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওই দিন বন্ধ থাকবে।
২৩ সেপ্টেম্বরের পরদিন বৃহস্পতিবার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা অবকাশের সুযোগ থাকছে। কেউ ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে চার দিনের ছুটি কাটাতে পারবেন।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না।
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত কিছুটা ভিন্ন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ফাতেহা ই ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে। তাই দেশের সব বিশ্ববিদ্যালয়ে একই দিনে ছুটি নাও থাকতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর