ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া, দাবি জেলেনস্কির

শীতের আগে উত্তেজনা কমিয়ে শান্তি আলোচনায় অগ্রগতির চেষ্টা যুক্তরাষ্ট্রের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৭:৪৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৭:৪৭:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩ বার পঠিত
আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া, দাবি জেলেনস্কির ছবি সংগৃহীত

সাড়ে চার বছর ধরে চলা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসানে শান্তি আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর তারা তাকে রাশিয়ার আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, শীত শুরুর আগে সংঘাতের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র উদ্যোগ নিচ্ছে। আলোচনায় জ্বালানি অবকাঠামো, শস্য পরিবহন এবং তেল ও গ্যাস রপ্তানির মতো বিষয় উঠে এসেছে। শীতের আগে বা শীতকাল চলাকালে এমন কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে, যা দুই দেশকে শান্তি আলোচনার কাছাকাছি নিয়ে যেতে পারে।

এর আগে ৫ সেপ্টেম্বর মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন উইটকফ ও কুশনার। পরদিন তারা কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।
 

আলোচনায় ইউক্রেনের জন্য সম্ভাব্য একটি ‘উইন্টার প্যাকেজ’-এর বিষয়ও এসেছে। এতে বিমান প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহায়তা থাকতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি জেলেনস্কি।

রাশিয়ার কথিত আলোচনার আগ্রহ নিয়ে অবশ্য সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার মতে, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সামরিক তৎপরতা এবং সাম্প্রতিক হামলা এখনো সমঝোতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে না। শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে নতুন হামলার আশঙ্কাও রয়েছে বলে জানান তিনি।
 

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি বা ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সুইজারল্যান্ডের নাম আলোচনায় এসেছে। তবে ভূখণ্ড, নিরাপত্তা এবং যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতবিরোধ এখনো বড় বাধা হয়ে আছে।

এদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ৮ সেপ্টেম্বর তিন দিনের বিরতির পর কিয়েভে আবারও রুশ হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফলে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হলেও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।