ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি

মার্কিন কর্মকর্তাদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ ইরানের

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা যুদ্ধাপরাধ: নিকজাদ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০২:৫৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০২:৫৪:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
মার্কিন কর্মকর্তাদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ ইরানের ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ছবি: সংগৃহীত
 

ইরানের সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘প্রযুক্তিগত ভুল’ নয়, বরং যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন দেশটির সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন কর্মকর্তাদের দ্রুত অঞ্চলটি ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদের এক ভার্চুয়াল অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন নিকজাদ।
 

তিনি দাবি করেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন এবং টেলিযোগাযোগ টাওয়ার থেকে বিয়ের অনুষ্ঠানের দূরত্ব বিশ্লেষণ করলে এটি দুর্ঘটনাজনিত বা প্রযুক্তিগত ভুল ছিল বলে মনে হয় না। তার মতে, উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও অনুষ্ঠানের কাছাকাছি প্রায় ৩০০ মিটার দূরে আঘাত হানা হয়েছে।
 

নিকজাদ বলেন, হামলাটি যদি প্রযুক্তিগত ত্রুটির কারণেও হয়ে থাকে, তাহলেও সেটি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার দুর্বলতার প্রমাণ। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘আমেরিকার শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনা’র বক্তব্যের পরিবর্তে কথিত ‘লজ্জাজনক পরাজয়’ সামাল দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
 

ইরানের এই ডেপুটি স্পিকার আরও দাবি করেন, তার দেশ পরিকল্পিত কৌশলের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করছে। একসঙ্গে সব সামরিক সক্ষমতা ব্যবহার না করে পরিস্থিতি অনুযায়ী কৌশল ও সামরিক সরঞ্জাম পরিবর্তন করছে ইরান বলেও দাবি করেন তিনি।
 

মার্কিন যুদ্ধজাহাজ ও মধ্যপ্রাচ্যে থাকা কমান্ড পোস্টে হামলাকে ইরানের সামরিক সক্ষমতার কেবল একটি অংশ হিসেবে উল্লেখ করেন নিকজাদ। তার দাবি, মার্কিন কমান্ড সেন্টারে হামলার পর কয়েকজন মার্কিন সামরিক কমান্ডার হোটেলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
 

মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে নিকজাদ বলেন, অবশিষ্ট সামান্য সুনামও হারানোর আগে তাদের যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়া উচিত।
 

এ ছাড়া মার্কিন সেনাদের মধ্যে হতাশা এবং আত্মহত্যার ঘটনা বাড়ছে বলেও দাবি করেন তিনি। তবে ইরানি ডেপুটি স্পিকারের এসব বক্তব্য ও দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।